এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশ নিয়েছে বাংলাদেশি সফটওয়্যার নির্মাতা
প্রতিষ্ঠান রিভ সিস্টেমস। এ নিয়ে নবমবারের মতো এই মেলায় অংশ নিল রিভ।
প্রতিষ্ঠানটির স্টলে ‘সিকিউরড কমিউনিকেশন প্ল্যাটফর্ম’ সেবা দেখানো হয়। এ
বিষয়ে রিভ সিস্টেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা আজমত ইকবাল বলেন,
টেলিযোগাযোগ খাতের নেতৃস্থানীয়দের অংশগ্রহণে এ সম্মেলন শুধু আঞ্চলিক নয়,
গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে আন্তর্জাতিক টেলিযোগাযোগ খাতেও। এ ছাড়া
ভবিষ্যতে প্রযুক্তিবিশ্বের সমান্তরালে এগিয়ে যেতে নিজেদের পণ্যে বাংলাদেশকে
ব্র্যান্ডিং করার এই ধারা রিভ সিস্টেমস বরাবরের মতোই অব্যাহত রাখবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন